সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পর কাজ ও বসবাসের সুযোগ পেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল’ (এইচপিআই) ভিসার যোগ্য ৮২টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রকাশিত তালিকায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, চলতি বছরের নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এসব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা এইচপিআই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

এই ভিসার আওতায় যুক্তরাজ্যের বাইরের নির্ধারিত যোগ্য বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা দেশটিতে গিয়ে বসবাস, কাজ কিংবা চাকরি খোঁজার সুযোগ পান। এ ক্ষেত্রে আবেদনের আগে কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব (জব অফার) কিংবা নিয়োগকর্তার স্পনসরশিপের প্রয়োজন হয় না।

তবে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেই যে ভিসা পাওয়া নিশ্চিত, বিষয়টি এমন নয়। আবেদনকারীদের যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অন্যান্য যোগ্যতাও পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে প্রয়োজনীয় ইংরেজি ভাষায় দক্ষতা এবং যুক্তরাজ্যে অবস্থানের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা।

এনএনবাংলা/