সাম্প্রতিক
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২,০৬০ টাকা বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি ঘুসসহ আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে ঘরের মধ্যে মুড়ির প্যাকেট বিস্ফো’রণ, জামায়াত নেতা আহত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে সব বিলে ভেটো দেবেন ট্রাম্প নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১ জনের মৃত্যু ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ভোরে উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
Skip to content

বিটিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি যমুনা গ্রুপের শামীম ইসলাম

যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম। সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেলের অনুপস্থিতিতে আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (২ নভেম্বর) বিটিএমএর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিএমএর বর্তমান সভাপতি শওকত আজিজ রাসেল গত ১১ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন। এ সময়ে সংগঠনের গঠনতন্ত্রের ৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সহ-সভাপতি মো. শামীম ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে বিটিএমএর একটি সূত্র জানিয়েছে, শওকত আজিজ রাসেল গত ১০ অক্টোবর থেকে ছুটিতে যাওয়ার পরদিনই (১১ অক্টোবর) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন শামীম ইসলাম। বিষয়টি বিটিএমএ ও সরকারের বিভিন্ন দপ্তরকে তখনই জানানো হয়েছিল। তবে এতদিন তা প্রকাশ্যে আনা হয়নি। গত ১ নভেম্বর শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর পরদিন বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় সংগঠনটি।

শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে তিনি যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এর আগে রোববার (১ নভেম্বর) রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

বিটিএমএর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকে সোচ্চার ছিলেন শওকত আজিজ রাসেল। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য আলোচনায় এসেছে। বিএনপিপন্থি ব্যবসায়ী হিসেবেও পরিচিত তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিও ছিল তার।

এনএনবাংলা/