সাম্প্রতিক
Skip to content

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে

চলতি বছরের (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) সাত সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন জানিয়েছেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময়ের ওপর ভিত্তি করে এই তারিখটি চূড়ান্ত করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের মধ্য দিয়ে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় পরীক্ষার পদ্ধতি ও পূর্ণাঙ্গ সময়সূচি চূড়ান্ত করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ জানুয়ারি। ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা দিয়ে শুরু হয়ে ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ও ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি ‘এ’ ইউনিট দিয়ে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায় এবং চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের মাধ্যমে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা নিজস্ব ক্যাম্পাসে হলেও বাকি পরীক্ষাগুলো চট্টগ্রাম ছাড়াও রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২৯ ও ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ওশানোগ্রাফি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, মেরিটাইম ল এবং ফিশারিজ প্রোগ্রামে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে

এনএনবাংলা/এফএস