সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১১টায়

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল শনিবার বেলা ১১টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে, এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ৩১ অক্টোবর সকাল ১১টার দিকে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd-এর মাধ্যমে ফল জানতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।

এসএমএসে যেভাবে ফল জানা যাবে
মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC Space রোল Space পরীক্ষার বছর লিখে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ
শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষাবোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের পুরো রেজাল্ট শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এনএনবাংলা/এনজেড