সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

সৌদি আরবে সাম্প্রতিক হামলার মধ্যে দেশটিতে দ্রুত সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পরপরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রিয়াদে আয়োজিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র জরুরি বৈঠক শেষে সোমবার (৫ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।  তিন দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়, যৌথ প্রতিরক্ষা অঙ্গীকারগুলো অবিলম্বে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পর্যায় সম্পর্কিত কমিটি। অনুমোদিত পরিকল্পনা ও নিজ নিজ দেশের আইন মেনে সৌদি আরবে সেনা ও প্রয়োজনীয় সামরিক সক্ষমতা দ্রুত পৌঁছানোর সব ব্যবস্থা নেওয়া হবে।

এর মূল উদ্দেশ্য হলো যেকোনো বহিরাগত হুমকি মোকাবিলায় পারস্পরিক সামরিক প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি করা। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো, যার ঠিক একদিন আগেই রোববার (৪ অক্টোবর) ইয়েমেনের সৌদি সমর্থিত কোয়ালিশন সরকার হুতিদের দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই তিন মুসলিম প্রধান দেশের নিরাপত্তা জোট গঠন ও সেনা মোতায়েনকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এনএনবাংলা/এনজেড