সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

সরকারের আমন্ত্রণে ২৩ নভেম্বর বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন।

এ সময় ফরিদা শহীদ বাংলাদেশে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান ভালো উদ্যোগ ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করবেন। বৈষম্য ছাড়াই মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়গুলো এই সফরে গুরুত্ব পাবে।

সফরকালে জাতিসংঘের এই কর্মকর্তা সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ, বেসরকারি সংস্থা, সরকারি ও বেসরকারি ঘ্রঘ্রশিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, শিক্ষক ও অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট কর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন।

শেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ সফরের বিষয়ে প্রতিবেদন তুলে ধরবেন।

এনএনবাংলা/এনজেড