সাম্প্রতিক
সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগ সংঘর্ষ প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম বৈশাখী টিভির ভেতরে ‘দোসর’ আছে, বিশৃঙ্খলায় পুলিশ হেফাজতে ডিএমডি ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ‘মজুরি বোর্ড’ রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি রেকর্ড ১১৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশ বাহরাইনে ফের হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে ইরানি ড্রোনের আঘাতে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে হামলায় কিছু ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

তবে কোন শিল্প স্থাপনায় হামলা হয়েছে কিংবা সেটি কোথায় অবস্থিত, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।