সাম্প্রতিক
সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগ সংঘর্ষ প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম বৈশাখী টিভির ভেতরে ‘দোসর’ আছে, বিশৃঙ্খলায় পুলিশ হেফাজতে ডিএমডি ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ‘মজুরি বোর্ড’ রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি রেকর্ড ১১৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের প্রয়োজন হলে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে।

শনিবার দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ রাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তাঁর ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মীর শাহে আলম বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশে তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাঁবেদারি করবে না।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে দেশের কয়েকটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এসব ঘটনার মধ্য দিয়ে দলটি আবারও নিজেদের রাজনৈতিক চরিত্র প্রকাশ করেছে।

তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করার নীতিতে সরকার বিশ্বাস করে না। মানবিক দৃষ্টিকোণ থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই।

আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে অগ্নিসংযোগ, গাড়িতে আগুন, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে দলটি দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল—এটি সারাদেশের মানুষের কাছে প্রমাণিত। অন্তর্বর্তীকালীন সরকারের দলটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে সঠিক ও যৌক্তিক বলে প্রমাণিত হয়েছে।

মীর শাহে আলম বলেন, এখন বিষয়টি নতুন করে ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেবে।

এ সময় থানা ও সরকারি প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো এলাকার মানুষ যদি মনে করেন সেখানে থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে থানা রাখবে না। একইভাবে সরকারি অফিস, আদালত ও উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রেও জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

স্টেডিয়াম দুটির নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জুলাই আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তাঁর স্মৃতি ধরে রাখা এবং জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখার লক্ষ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটির নাম পরিবর্তন করা হয়েছে।

রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রয়োজন। দেশের সব অঞ্চলের মানুষের সমান অধিকার রয়েছে। কোনো অঞ্চলে আন্তর্জাতিক মানের খেলার আয়োজন যেমন গৌরবের, তেমনি সেখানকার দর্শকদেরও আন্তর্জাতিক মানের খেলা উপভোগ করার অধিকার রয়েছে।

এনএনবাংলা/