সাম্প্রতিক
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত শেখ হাসিনা, রোহিঙ্গা ও গঙ্গার পানি—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে: আইজিপি সহিংসতায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি, নিরাপত্তা শঙ্কায় হল ছাড়ছেন শিক্ষার্থীরা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে মার্কিন আদালতের সমন, ক্ষুব্ধ ভারত কলকাতা ও শিলিগুড়ি থেকে বাংলাদেশের ভিসা কার্যক্রম ১ ডিসেম্বর থেকে বন্ধ ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী গণহত্যার রায়ে ঐতিহাসিক জয়, তবুও কি স্বদেশে ফিরতে পারবে রোহিঙ্গারা?
Skip to content

নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যা, মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

ছবি: সংগৃহীত

নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার জন্য সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার  (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ দাবি জানান।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বরং এই দলটি এখন দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। জামায়াত এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেয়ার বিষয়ে ওসমান হাদির ভবিষ্যৎবাণী সত্য মনে হচ্ছে। আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস করছে। এই সন্ত্রাসীদের প্রতিহত করতে কোনও শর্ত থাকতে পারে না।

এনএনবাংলা/এনজেড