সাম্প্রতিক
সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগ সংঘর্ষ প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম বৈশাখী টিভির ভেতরে ‘দোসর’ আছে, বিশৃঙ্খলায় পুলিশ হেফাজতে ডিএমডি ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ‘মজুরি বোর্ড’ রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি রেকর্ড ১১৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় জনজীবন স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানার কার্যক্রম সচল রাখতে ৯ জেলায় মোট ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে গোপালগঞ্জ, গাজীপুর, ফরিদপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাতক্ষীরা ও ময়মনসিংহে আরও ২ প্লাটুন করে ৪ প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে মোতায়েনের সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুনে। গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন যুক্ত হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা উপস্থিতি বাড়ানো হয়েছে।

গোপালগঞ্জে জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ফরিদপুরের রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এসব এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক আছে।

অন্যদিকে, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা এবং কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে আনসার সদস্যদের টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাক এলাকায় তারা দায়িত্ব পালন করছেন।

বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন কার্যক্রম চললেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ এবং সড়ক অবরোধের আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন আনসার সদস্যরা।

নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও আনসার সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। এতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কাজে ফেরা, যান চলাচল ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে, সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি এবং নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করছেন। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জননিরাপত্তা, শিল্পকারখানার কার্যক্রম ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আনসার সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/