সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত
সিলেট নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার প্রধান ফটকে পলিথিন পুড়িয়ে আগুন জ্বালিয়ে দেয়। যদিও পরে সেই আগুন নেভানো হয়।
জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাসাটিতে বর্তমানে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে তিনি নিজেও এই বাসায় অবস্থান করেন।
এনএনবাংলা/এনজেড

