সাম্প্রতিক
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করবেন, এটাই জাতির প্রত্যাশা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল বৈরী আবহাওয়ার রাতে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ইউরোপজুড়ে রাজপথে নেমেছে তরুণ বিক্ষোভকারীরা রায়ের প্রতিক্রিয়ায় হতাশ, বিবৃতিতে রোহিঙ্গাদের বাঙালি বলেই দাবি মিয়ানমারের
Skip to content

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, প্রভাবে সারাদেশে বৃষ্টি অব্যাহত

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে আজ শুক্রবারও (২০ নভেম্বর) রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবারও দেশের আট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ কিছুটা দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।

ঝড়বৃষ্টির এই প্রবণতা আগামী শনিবার ও রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অপরদিকে আরেক বিজ্ঞপ্তিতে দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দুপুর ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এনএনবাংলা/এনজেড