সাম্প্রতিক
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত শেখ হাসিনা, রোহিঙ্গা ও গঙ্গার পানি—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে: আইজিপি সহিংসতায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি, নিরাপত্তা শঙ্কায় হল ছাড়ছেন শিক্ষার্থীরা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে মার্কিন আদালতের সমন, ক্ষুব্ধ ভারত কলকাতা ও শিলিগুড়ি থেকে বাংলাদেশের ভিসা কার্যক্রম ১ ডিসেম্বর থেকে বন্ধ ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী গণহত্যার রায়ে ঐতিহাসিক জয়, তবুও কি স্বদেশে ফিরতে পারবে রোহিঙ্গারা?
Skip to content

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, থমথমে পরিস্থিতি

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের পোস্ট অফিস মোড় থেকে মিছিলটি বের হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং স্থানীয় এক নেতার মুক্তির দাবি জানান।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে এ মিছিল বের করা হয়। তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের গোপালগঞ্জ সফর ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার কয়েক ঘণ্টার মধ্যেই রাজপথে ছাত্রলীগের এমন কর্মসূচি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। জানা গেছে, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। ওই দুই থানার কর্মকর্তারা বর্তমানে জেলা সদরে অবস্থান করছেন। সাম্প্রতিক ঘটনাগুলোতে এখন পর্যন্ত কোনো মামলা রেকর্ড হয়নি।

শুক্রবার সকাল থেকে কিছু দোকানপাট খুললেও জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। ছুটির দিন হওয়ায় ডিসি রোড, পোস্ট অফিস মোড়, চৌরাঙ্গী, লঞ্চঘাট ও হাসপাতাল এলাকাসহ বিভিন্ন স্থানে জনসমাগম ছিল কম। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে রাস্তায় চলাচল করতে দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সড়কে পুলিশের টহল অব্যাহত রয়েছে।

এর আগে গোপালগঞ্জে থানায় হামলা ও অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাদের বাড়িঘর ও হাসপাতালে ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে প্রায় ৩৬ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে বিক্ষোভকারীরা। কয়েক দিনের ব্যবধানে ধারাবাহিক এসব সহিংসতায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে শুক্রবার সকালে আকস্মিক গোপালগঞ্জ সফর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

সফরকালে তারা পুলিশ লাইন্স পরিদর্শন করেন এবং গোপালগঞ্জসহ আশপাশের জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। সাম্প্রতিক সহিংসতার পর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এবং মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা নিশ্চিত করতেই তাদের এ সফর বলে মনে করা হচ্ছে।

তবে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এমন সফরের কয়েক ঘণ্টার মধ্যেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

এনএনবাংলা/