সাম্প্রতিক
শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিস, টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব ইতিহাসে প্রথমবার এক ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান জামায়াতের মিরপুরে সন্ধ্যায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ খুলনা থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা লন্ডনে নাহিদের ওপর হামলার বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি সাবেক ১৫ উপদেষ্টার ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের পর আগুন নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত
Skip to content

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। এতে বাড়ির নিচতলায় আগুন ধরে যায়। তবে পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. ইউনূসের বাড়িটি পুলিশি পাহারায় ছিল। সেখানে পুলিশের তিন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে তারা আগুন দেওয়ার বিষয়টি খেয়াল করতে পারেননি।

ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ কমিশনার বলেন, বাড়ির যে অংশে আগুন দেওয়া হয়েছে, সেটি পরিত্যক্ত। সেখানে কিছু ভাঙা চেয়ার-টেবিল ছিল। পুলিশ সদস্যরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন। এ কারণে ফায়ার সার্ভিসকে খবর দিতে হয়নি।

কারা এ ঘটনায় জড়িত, তা জানতে চাইলে তিনি বলেন, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

একটি ভিডিওতে দেখা যায়, পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়ির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিওটি ধারণ করেন।

এনএনবাংলা/এনজেড