সাম্প্রতিক
রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস, সতর্ক পুলিশ হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
Skip to content

৩০ হাজার টাকা মজুরির দাবি

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর ও পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি বিবেচনায় ৭০টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুরের নাওজোড়, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দুপুরে ভবানীপুর এলাকায় মিছিল থেকে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে শ্রীপুরের সিএনবি বাজারসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকরা আবারও অবরোধ করেন। এ সময় যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল এবং বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের কারণে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি এলাকায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে মাসকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান, ভিয়েলাটেক্স, হোপলোন অ্যাপারেলস, জারমস ইন্ডাস্ট্রিজ, বেইস ফ্যাশন, টিএমএসএস অ্যাপারেলস, তোসুকা অ্যাপারেলস, ফকিরা গার্মেন্টস, মন্ডল ইন্টিমেন্টস, এসরোটেক্স গার্মেন্টস ও মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এনএনবাংলা/