সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য রয়েছে। এজন্য সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে উপস্থিত হয়েছেন।

পরীমনির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত (সুরভী) শুনানি করবেন। তিনি বলেন, ‘আশা করি এই মামলা থেকে পরীমনি ন্যায় বিচার পাবেন।

গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ ছিল। কিন্তু সেদিন পরীমনি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে আজ দিন ধার্য করা হয়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির দিন নির্ধারিত ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ হিসেবে ১৭ নভেম্বর নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব (বর্তমানে এসআরবি)। পরদিন ৫ আগস্ট র‍্যাবের পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ৪ অক্টোবর তদন্ত কর্মকর্তা ও সিআইডি পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লিখিতভাবে সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে ওই লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হয়ে যায়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। তার গাড়িও মাদক বহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়।  এসব মাদকদ্রব্য সংরক্ষণের বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলেও তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়।

২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন এবং পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।

এনএনবাংলা/এফএস