সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

ছবি: সংগৃহীত

‘রোকযানা’ খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদুল হক টিংকু।

শেখ সাহেদ আলী নব্বইয়ের দশকের বাংলা ব্যান্ডসংগীতের পরিচিত নাম। গত কিছুদিন থেকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। রাজধানীর আজগর আলী হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ অক্টোবর রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় সাহেদকে। চিকিৎসাধীন অবস্থায় মৃদু স্ট্রোক করেন তিনি। একই সময়ে ডেঙ্গু পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতাল হয়ে তাকে আজগর আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। গত চার বছর ধরে কিডনি জটিলতায় নিয়মিত ডায়ালাইসিসও করাতে হচ্ছিল এই শিল্পীকে।

অসুস্থতার কারণে থমকে গেছে তার দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের আয়োজন। ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের কথা ছিল এই শিল্পীর।

‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’-এর মতো গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’।

এনএনবাংলা/এনজেড