সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

লাকি আলীর বাংলাদেশ সফর বাতিল, হচ্ছে না কনসার্ট

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। ফাইল ছবি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলীর বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠেয় তার দুটি কনসার্ট আর হচ্ছে না। দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে ইকিউব এন্টারটেইনমেন্ট। একই সঙ্গে কনসার্টের টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, লাকি আলীর বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে।’ বাতিল হওয়ায় কনসার্টের সব টিকিট অকার্যকর বলে গণ্য হবে। এখন পর্যন্ত যেসব দর্শক অর্থ ফেরতের আবেদন করেছেন, তাদের আবেদন ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

যেসব দর্শক এখনো রিফান্ডের আবেদন করেননি, তাদের ই-মেইলে পাঠানো রিফান্ড বার্তার ‘Get my refund’ অপশনে ক্লিক করে বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে টিকিটের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়া হবে। ই-মেইল না পেলে স্প্যাম ফোল্ডার পরীক্ষা করার পরামর্শ দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

আগামী ১৬ নভেম্বর পর্যন্ত গ্রাহকের পছন্দ অনুযায়ী মাধ্যমে অর্থ ফেরত নেওয়ার সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ আবেদন না করলে টিকিট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটে সরাসরি টাকা ফেরত পাঠানো হবে। তবে এ ক্ষেত্রে সাত থেকে ১০ কার্যদিবস সময় লাগতে পারে।

কনসার্ট বাতিলের কারণ ব্যাখ্যা করে ইকিউব এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দ্রোহী আহসান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কনসার্ট আয়োজন নিরাপদ মনে করছেন না তারা। এ বিষয়ে কোনো ঝুঁকি নিতে চান না আয়োজকেরা।

তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কনসার্ট আয়োজন নিষিদ্ধ করা হয়নি। বরং আয়োজকদের কাছে প্রয়োজনীয় অনুমতিও রয়েছে। তবে অনানুষ্ঠানিকভাবে নিরাপত্তার বিষয়ে সতর্ক করা হয়েছে। সবকিছু বিবেচনা করে এবং শিল্পীর সঙ্গে আলোচনা করেই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘ও সানাম’ ও ‘এক পল কা জিনা’র মতো জনপ্রিয় গানের শিল্পী লাকি আলীর তিন বছর পর বাংলাদেশে আসার কথা ছিল। তার ঢাকা ও চট্টগ্রামের কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে আয়োজকদের শেষ মুহূর্তের সিদ্ধান্তে সেই অপেক্ষা আর পূরণ হচ্ছে না।

এনএনবাংলা/