সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন

ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকেই পরবর্তী জেমস বন্ড হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) অ্যামাজন এমজিএম স্টুডিওজ এবং জেমস বন্ডের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়।

জেমস বন্ড সিরিজের মূল চলচ্চিত্রে সপ্তম অভিনেতা হিসেবে অভিনয় করবেন ৪০ বছর বয়সী প্যাটিনসন। তিনি হবেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের দুর্ধর্ষ ও সুদর্শন এজেন্ট। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চরিত্রটির নতুন যুগের সূচনা হবে বলে জানিয়েছে স্টুডিওটি।

টোয়াইলাইট’ সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া প্যাটিনসন পরবর্তী সময়ে ‘দ্য ব্যাটম্যান’-এ অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

প্যাটিনসনের নাম ঘোষণার পরপরই ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। রাজপরিবারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ঘোষণাটি শেয়ার করে লেখা হয়, ‘মহামান্যকে সিক্রেট সার্ভিসে স্বাগতম, মিস্টার বন্ড।’

প্যাটিনসন এক বিবৃতিতে বলেন, ‘০০৭-এর দায়িত্ব পাওয়াটা জীবনের সবচেয়ে বড় সম্মান।’ তিনি বলেন, এটি তার ‘স্বপ্ন পূরণের মতো’ ঘটনা।

জেমস বন্ডের স্রষ্টা লেখক ইয়ান ফ্লেমিংয়ের তৈরি এই জনপ্রিয় চরিত্রে অ্যামাজন কোনো কৃষ্ণাঙ্গ অভিনেতা কিংবা নারীকে আনতে পারে বলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল।

১৯৬০-এর দশকে পর্দায় প্রথম আসার পর থেকে এ পর্যন্ত মাত্র ছয়জন অভিনেতা জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন। তার আগে শন কনরি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান এবং ড্যানিয়েল ক্রেইগ এই ভূমিকায় অভিনয় করেছেন।

অস্কার মনোনয়ন পাওয়া কানাডীয় পরিচালক ডেনিস ভিলনভকে পরবর্তী বন্ড চলচ্চিত্রের পরিচালক হিসেবে আগেই ঘোষণা করেছিল অ্যামাজন এমজিএম। ‘ডিউন’ চলচ্চিত্র সিরিজসহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবির পরিচালক তিনি। নতুন ছবির চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট।

তবে নতুন বন্ড হিসেবে প্যাটিনসনের অভিনীত সিনেমা কবে মুক্তি পাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় নেই।

এনএনবাংলা/এফএস