মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী আটক
ধলেশ্বরী নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে ৩৭ জনকে আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লার চর এলাকায় ধলেশ্বরী নদীর তীর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কিশোরদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, ছাত্রলীগের কর্মসূচি পালনের লক্ষ্যে আটককৃতরা ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং এলাকাবাসী তাদের আটক করে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মোতাবেক আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এনএনবাংলা/এফএস

