সাম্প্রতিক
রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস, সতর্ক পুলিশ হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
Skip to content

ডেঙ্গু ও হামে একদিনে ১০ মৃত্যু

ফাইল ছবি

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়েও মারা গেছেন আরও পাঁচজন। অর্থাৎ, একদিনে দুই রোগে প্রাণ হারিয়েছেন ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৫৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন।

এর আগে সোমবার ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৯৮ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেটের দুজন এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৩ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জনের। তাদের মধ্যে ২৫ হাজার ৫২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৬ জন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ৩৫৯, চট্টগ্রামে ২৪৬, সিলেটে ১৬৩, বরিশালে ১৪০, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৬৯, রাজশাহীতে ৩১ এবং রংপুরে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২৪ হাজার ৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৫ হাজার ৬৩ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ৫৪৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ২১৬, চট্টগ্রামে ১২৩, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ এবং রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

এনএনবাংলা/