হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৭৬

দেশে হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৪ শিশু।
শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত ১ হাজার ২৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ শিশুর। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১৪।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৮২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২ হাজার ৩৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ের মধ্যে সারা দেশে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ২৯৪ জনের।
এনএনবাংলা/
