সাম্প্রতিক
রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস, সতর্ক পুলিশ হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
Skip to content

টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ, পুড়িয়ে দিল কয়েকটি গাড়ি

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মাঠ থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে তারা থানার দিকে মিছিল নিয়ে যান।

এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও ছররা গুলি ছোড়ে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছু হটলে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করেন।

এরপর থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্র আরও জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা পরিষদ মাঠ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। তাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানায় হামলা চালান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা চলছিল। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনএনবাংলা/