সাম্প্রতিক
রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস, সতর্ক পুলিশ হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
Skip to content

মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর: বোর্ড চেয়ারম্যান

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণার তারিখ নির্ধারিত না হলেও আগামী ১ ডিসেম্বর থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে মজুরি নিয়ে কোনো ধরনের গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হয়ে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা এড়িয়ে চলার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বোর্ড চেয়ারম্যান।

সৈয়দ আজাদ সুবহানী জানান, নিম্নতম মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিতের পেছনে কোনো ধরনের চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় তৃতীয় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, মজুরি নিয়ে বিভিন্ন ধরনের গুজব ও ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানো হচ্ছে। এসব তথ্যে কান দিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করেন, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। মজুরি ঘোষণার তারিখ যখনই নির্ধারণ করা হোক না কেন, নতুন নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়। তবে সরকারের এসব উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলন থামেনি। বিভিন্ন শিল্পাঞ্চলে এখনো মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।

এনএনবাংলা/