সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কারিগরি ত্রুটি সারিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন আজ সকালে সাময়িকভাবে বন্ধ  রাখা হয়েছিল। পরে বেলা ১১টা ২ মিনিটে আবার কোর ব্যাংকিং সিস্টেমের কারিগরি ত্রুটি সারিয়ে আরটিজিএস লেনদেন চালু হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে আরটিজিএস লেনদেন বন্ধ ছিল। তবে সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে আরটিজিএস সেবা আবার চালু হয়েছে।

আরটিজিএস দেশের ব্যাংকিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। আরটিজিএস বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বড় অঙ্কের অর্থ তাৎক্ষণিকভাবে পাঠানো যায়। ব্যবসায়িক লেনদেন, পাইকারি কেনাবেচা, সরবরাহকারীর বিল পরিশোধ ও বিভিন্ন প্রতিষ্ঠানের জরুরি অর্থ স্থানান্তরে এই ব্যবস্থার ওপর অনেকে নির্ভর করেন। তাই সেবা বন্ধ থাকলে ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহকেরা সাময়িক অসুবিধায় পড়তে পারেন।

এনএনবাংলা/এফএস