সাম্প্রতিক
শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিস, টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব ইতিহাসে প্রথমবার এক ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান জামায়াতের মিরপুরে সন্ধ্যায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ খুলনা থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা লন্ডনে নাহিদের ওপর হামলার বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি সাবেক ১৫ উপদেষ্টার ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের পর আগুন নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত
Skip to content

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ছবি: নিউ নেশন গ্রাফিক্স

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৈঠকের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের একজন সংসদ সদস্য বলেন, ‘মাগরিবের নামাজের আগে দলের আমিরকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা বৈঠকে বসেন। সেখানে দুই নেতা ছাড়া আর কেউ ছিলেন না।’

এই সংসদ সদস্য আরও জানান, ‘বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ের প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় নেতা। এসময় উভয় নেতা মতবিরোধ ভুলে ঐক্যের ভিত্তিতে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় একমত হয়েছেন।’

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় তার জেলা গোপালগঞ্জ এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বিএনপির দুজন সংসদ সদস্যের বাড়িসহ একটি থানাও জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এনএনবাংলা/এনজেড