এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক। ছবি: বিএনপি মিডিয়া সেল
প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিকেল আড়াইটার দিকে এ বৈঠক শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠকের একটি সূত্র প্রধানমন্ত্রীর এ নির্দেশনার তথ্য নিশ্চিত করেছে।
এনএনবাংলা/

