সাম্প্রতিক
সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগ সংঘর্ষ প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম বৈশাখী টিভির ভেতরে ‘দোসর’ আছে, বিশৃঙ্খলায় পুলিশ হেফাজতে ডিএমডি ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ‘মজুরি বোর্ড’ রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি রেকর্ড ১১৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে দলটির সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব কি না, তা-ও খতিয়ে দেখছে সরকার।

শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

গোপালগঞ্জের সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ ভেবেছিল, বর্তমান সরকারও তাদের মতো গুলি চালিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে। তবে সরকার সে পথে হাঁটবে না। প্রচলিত আইন অনুযায়ীই পরিস্থিতি মোকাবিলা করা হবে। গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্যে বিগত সরকারের ১৬ বছরের শাসনামলের সমালোচনা করে আইনমন্ত্রী অভিযোগ করেন, ওই সময়ে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে অংশ নেওয়ায় তাঁদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা ক্রসফায়ারের নামে নিহত হয়েছেন। এ ছাড়া ৭০০-এর বেশি নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, যাদের অনেকের খোঁজ এখনো মেলেনি। বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, দেশকে দুঃসময় থেকে বের করে আনতে তরুণ প্রজন্ম বা জেন-জির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যেতে চান তাঁরা।

এনএনবাংলা/