সাম্প্রতিক
এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আমুসহ ছয় নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ টেকনাফে পাচারকারীদের কবল থেকে শিশু ও নারীসহ ৮ জনকে উদ্ধার এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে সিলেট রাত ১২ টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ৩ জন নিহত, আহত ৪

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৩৯ জন নিখোঁজ রয়েছেন। 

শনিবার (২১ নভেম্বর) বিকেলে জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেরং জেলায় অবস্থিত ‘ফোনুসা আগুং মুলিয়া’ কারখানায় আগুনের সূত্রপাত হয়। টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, মিষ্টান্ন ও চিনিজাত পণ্য প্রস্তুতকারী কারখানাটির বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং ছাদের একাংশ ধসে পড়েছে।

উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন। অগ্নিকাণ্ডের পরের দিনও দমকলকর্মীরা কারখানার বিভিন্ন স্থানে এখনো জ্বলতে থাকা আগুন বা ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।

আজ রোববার স্থানীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার কর্মকর্তা রিজকি দিউয়ান্তো বলেন, ‘এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।’ এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানান তিনি।

এনএনবাংলা/এফএস