সাম্প্রতিক
সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগ সংঘর্ষ প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম বৈশাখী টিভির ভেতরে ‘দোসর’ আছে, বিশৃঙ্খলায় পুলিশ হেফাজতে ডিএমডি ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ‘মজুরি বোর্ড’ রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি রেকর্ড ১১৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারপ্রধানের এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হবে। এনসিপির রাজনৈতিক পরিষদের একজন সদস্য এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির রাজনৈতিক পরিষদের ওই সদস্যের ভাষ্য, ‘আমরা বলেছি— ঐক্যের যেকোনো ইতিবাচক আহ্বানের সঙ্গে আছি আমরা। একইসঙ্গে সংস্কার এবং গণভোট বাস্তবায়নের বিষয়েও আমাদের অবস্থান দৃঢ়। আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা তাদের বলেছি যে আমরা ইতিবাচক।’

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনগুলোর ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্তে বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনএনবাংলা/এনজেড