সাম্প্রতিক
অগ্নিসন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি যশোর-নড়াইলে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ চালকসহ আহত ২ ‘আমার ভাইরে তাজা আইনে দাও, আমি এর বিচার চাই’—নড়াইলে নিহত বিএনপি নেতার বোনের আর্তনাদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ডেঙ্গু কেড়ে নিল ২ প্রাণ মিয়ানমারে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার ভয়াবহ প্রমাণ পেয়েছে আইসিজে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব পুতিনের, বৈশ্বিক শান্তির আহ্বান শি-ট্রাম্পের
Skip to content

রোহিঙ্গা গণহত্যার রায়

মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে বহিষ্কার করল যুক্তরাজ্য

ছবি: ইন্টারনেট

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

বিবৃতিতে তিনি আইসিজের রায়কে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এই সিদ্ধান্তে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। যুক্তরাজ্য আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে মিয়ানমারের সামরিক শাসকগোষ্ঠীর হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছে।

এড মিলিব্যান্ড বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ। মিয়ানমারের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় আইসিজের রায়ের পরপরই দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, গুরুতর অপরাধ করেও কেউ যাতে দায়মুক্তি না পায়, আইসিজের এই রায়ের মধ্য দিয়ে সেই বার্তা প্রতিষ্ঠা করতে হবে। বছরের পর বছর ধরে রোহিঙ্গারা সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। মিয়ানমারকে অবশ্যই আদালতের রায় সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।

রায় বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে তিনি জানান, এ বিষয়ে মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হচ্ছে। দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে। রোহিঙ্গাদের অধিকার রক্ষা এবং মিয়ানমারে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এনএনবাংলা/