সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

রাশিয়ার ২টি বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ, যুদ্ধবিমান মোতায়েন টোকিওর

জাপানের আকাশসীমায় রাশিয়ার সন্দেহভাজন দুটি বিমান প্রবেশের পর সেগুলোকে সতর্ক করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি। একই সঙ্গে এ ঘটনায় মস্কোর কাছে ‘অত্যন্ত কঠোর প্রতিবাদ’ জানিয়েছে জাপান সরকার।

মঙ্গলবার ভোর ৪টার কিছু পর জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা এলাকার ওকিনোশিমার কাছ দিয়ে বিমান দুটি জাপানের আকাশসীমায় প্রবেশ করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র মিনোরু কিহারা জানান, বিমান দুটিকে সতর্ক করতে দেশটির আত্মরক্ষা বাহিনীর যুদ্ধবিমান পাঠানো হয়।

তিনি বলেন, ‘রাশিয়ার বিমানের জাপানের জাতীয় আকাশসীমা লঙ্ঘন শুধু আমাদের দেশের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘনই নয়, এটি আমাদের নিরাপত্তার জন্যও হুমকি। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

কিহারা আরও বলেন, ‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়ার কাছে আমরা অত্যন্ত কঠোর প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও জোরালো দাবি জানিয়েছি।’

সাম্প্রতিক কয়েক সপ্তাহে মস্কো ও টোকিওর মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি সাংবাদিককে গ্রেফতার এবং রাশিয়ায় জাপান টোব্যাকোর সম্পদ জব্দের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

এনএনবাংলা/এফএস