সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

শুরু হয়েছে ৪৯তম আসিয়ান সম্মেলন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ( ১৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলন। এ সম্মেলন চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতারা আঞ্চলিক নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি এবং সদস্যদেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি তাদের বাণিজ্য, নিরাপত্তা ও চলমান জ্বালানি সংকট নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে।

এবারের সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে দক্ষিণ চীন সাগরের বিরোধ, মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি।

আগামী মঙ্গলবার ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার এ সফরে ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে একটি পার্শ্ববৈঠক হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, সোমবার আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ফলে এবারের সম্মেলনে আঞ্চলিক ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আসিয়ানের সম্পর্ক নিয়েও আলোচনা গুরুত্ব পেতে পারে।

সম্মেলন শেষে আসিয়ানের সভাপতিত্ব ও নেতৃত্বের দায়িত্ব ফিলিপাইন থেকে সিঙ্গাপুরের কাছে হস্তান্তর করা হবে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রোববার ১১ সদস্যের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সম্মেলনের আয়োজক দেশ ফিলিপাইনের সঙ্গে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবেন।

সম্মেলন ঘিরে মেট্রো ম্যানিলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট। সংগঠনটির সদস্য দেশ এখন ১১টি। দেশগুলো হলো- ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুর।

এনএনবাংলা/এফএস