সাম্প্রতিক
সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগ সংঘর্ষ প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম বৈশাখী টিভির ভেতরে ‘দোসর’ আছে, বিশৃঙ্খলায় পুলিশ হেফাজতে ডিএমডি ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ‘মজুরি বোর্ড’ রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি রেকর্ড ১১৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

আমুসহ ছয় নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ ছয় নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ মামলার পলাতক আসামি দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান।

আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

আমির হোসেন আমু, ডা. দীপু মনি ও ফারুক খান ছাড়া কারাগারে পাঠানো অপর তিন আসামি হলেন—সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। পলাতক মির্জা আজমসহ এই মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ এই সাত আসামি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে।

এনএনবাংলা/এফএস