সাম্প্রতিক
এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আমুসহ ছয় নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ টেকনাফে পাচারকারীদের কবল থেকে শিশু ও নারীসহ ৮ জনকে উদ্ধার এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে সিলেট রাত ১২ টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। রোববার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ অভিযোগ করেন।

এই হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি। রোববার (২২ নভেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে সাদিক কায়েম নিজেই এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

ফেসবুক স্ট্যাটাসে সাদিক কায়েম ঘটনার বিবরণ দিয়ে বলেন, রোববার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে তার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহার করে আগুন লাগানোর চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়ির ভেতরে তার বাবা-মা অবস্থান করছিলেন। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িটি পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় তা নিভিয়ে ফেলা সম্ভব হয়। এর ফলে তার বাবা-মা এক ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে তিনি আরও লেখেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনার পর সকালে সাদিক কায়েমের বাড়ি পরিদর্শন করে। এ সময় তারা তার বাবা আবুল কাশেমের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজখবর নেন। প্রতিনিধিদলটি ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।

ঘটনার প্রতিবাদে রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় খাগড়াছড়ি সদর এলাকার শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।

এনএনবাংলা/এফএস