সাম্প্রতিক
এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আমুসহ ছয় নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ টেকনাফে পাচারকারীদের কবল থেকে শিশু ও নারীসহ ৮ জনকে উদ্ধার এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে সিলেট রাত ১২ টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

শেখ হাসিনাকে দেশে ফেরানোসহ ৮ দফা দাবিতে আ. লীগের ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো ঘুরে মিছিলটি উপজেলা পরিষদের ফটকে গিয়ে সমাপ্ত হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা। এ সময় বক্তারা দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তাদের পেশকৃত ৮ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল ও রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক মাজহারুল আলম পান্না, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, শ্রম সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, সহ-দফতর সম্পাদক কামাল হোসেন শেখ, যুব ও ক্রীড়া সম্পাদক সুমন হোসেন বাচ্চু এবং মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী রানী সরকার।

এছাড়াও দলের সদস্য ফরমান মুন্সী, এস এম ইস্রাফিল ও খাইরুল আলম রিপনসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল আলম খসরু, ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এতে অংশগ্রহণ করেন।

এনএনবাংলা/ইএস