সাম্প্রতিক
সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগ সংঘর্ষ প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম বৈশাখী টিভির ভেতরে ‘দোসর’ আছে, বিশৃঙ্খলায় পুলিশ হেফাজতে ডিএমডি ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ‘মজুরি বোর্ড’ রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি রেকর্ড ১১৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

টেকনাফে পাচারকারীদের কবল থেকে শিশু ও নারীসহ ৮ জনকে উদ্ধার

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারের একটি বড় পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আট মাস বয়সী এক শিশু ও পাঁচ নারীসহ মোট আটজনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, নৌপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৭০ থেকে ৮০ জনকে একত্রিত করেছিল পাচারকারীরা। এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পরপরই যৌথ বাহিনীর একটি দল দ্রুত সেখানে অভিযানে নামে।

অভিযান চলাকালে পাচারকারী চক্রের সদস্যরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে নৌকায় চড়ে সাগরের দিকে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বাহিনীও পাল্টা গুলি চালায়। যৌথ বাহিনীর প্রতিরোধের মুখে পাচারকারীরা ভুক্তভোগীদের ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পাঁচজন নারী, দুজন পুরুষ এবং আট মাস বয়সী একটি শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়। এই গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া আটজনকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএনবাংলা/ইএস