সাম্প্রতিক
সহিংসতা দমনে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সারাদেশ জ্বালানি সংকট ও দুর্নীতির দায় শ্রমিকের কম মজুরিতে চাপানো ঠিক নয় সেন্টমার্টিনে তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরলেন আটকে পড়া ৯০০ পর্যটক ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ ১ম শ্রেণির লটারি ১৫ ডিসেম্বর, ঢাকার সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭–১৯ ডিসেম্বর শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো ‘কপ৩১’ জলবায়ু সম্মেলন সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা শ্রমিক অসন্তোষে ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, হাতছাড়া ২৫৪ মিলিয়নের অর্ডার
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

১ম শ্রেণির লটারি ১৫ ডিসেম্বর, ঢাকার সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭–১৯ ডিসেম্বর

ফাইল ছবি

ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৫ ডিসেম্বর প্রথম শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ভর্তির আবেদন গ্রহণ করা হবে ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

সম্প্রতি মাউশির উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্যসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি বিদ্যালয়ের সংযুক্ত ফিডার শাখাসহ মোট ৪৯টি প্রতিষ্ঠানে নির্ধারিত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা পরিচালনার জন্য বিদ্যালয়গুলোকে ‘এ’, ‘বি’ ও ‘সি’—তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।

‘এ’ গ্রুপের পরীক্ষা ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের ১৮ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের পরীক্ষা ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা গ্রুপভেদে দুপুর ২টা থেকে বিকেল ৪টা অথবা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেওয়া হবে।

প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার মানবণ্টন
মাউশির নির্ধারিত সূচি অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে। এক ঘণ্টার পরীক্ষায় বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে ১০০ নম্বরে। দুই ঘণ্টার পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এদিকে কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পরদিন সকাল ১০টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। কোটার স্বপক্ষে প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হবে এবং অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভর্তির ক্ষেত্রে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৭ (সংশোধিত)’ অনুসরণ করতে হবে।

এনএনবাংলা/