সাম্প্রতিক
সহিংসতা দমনে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সারাদেশ জ্বালানি সংকট ও দুর্নীতির দায় শ্রমিকের কম মজুরিতে চাপানো ঠিক নয় সেন্টমার্টিনে তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরলেন আটকে পড়া ৯০০ পর্যটক ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ ১ম শ্রেণির লটারি ১৫ ডিসেম্বর, ঢাকার সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭–১৯ ডিসেম্বর শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো ‘কপ৩১’ জলবায়ু সম্মেলন সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা শ্রমিক অসন্তোষে ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, হাতছাড়া ২৫৪ মিলিয়নের অর্ডার
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কথা বললেও সরকার প্রকৃতপক্ষে শুধু ডিসেম্বরে আওয়ামী লীগকে ঠেকানোর জন্যই ঐকমত্য চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, সরকার সত্যিকার অর্থে জাতীয় ঐকমত্য চাইলে প্রথমেই একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের উদ্যোগ নিতে হবে। এতে জনগণ ও রাজনৈতিক দলগুলো সরকারের সদিচ্ছার প্রমাণ পাবে।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, আসন্ন গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব মৌলিক ইস্যুতে সরকারের স্পষ্ট অবস্থান থাকলেই কেবল জাতীয় ঐকমত্য গড়ে তোলা সম্ভব।

নাহিদ ইসলাম আরও বলেন, সরকার যদি একদলীয় সংবিধান সংশোধন কমিটির মতামতের ভিত্তিতে জানুয়ারিতে সংবিধান সংশোধন করে ফেলে, তাহলে সেই প্রক্রিয়াকে জাতীয় ঐকমত্য বলা যাবে না। এ ধরনের কোনো ঐকমত্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

পতিত ফ্যাসিস্ট শক্তিকে মোকাবিলার বিষয়ে তিনি বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলেই হবে না। জুলাই গণঅভ্যুত্থানে জনগণ, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন শক্তির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিমানবন্দরে এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/