সাম্প্রতিক
সহিংসতা দমনে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সারাদেশ জ্বালানি সংকট ও দুর্নীতির দায় শ্রমিকের কম মজুরিতে চাপানো ঠিক নয় সেন্টমার্টিনে তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরলেন আটকে পড়া ৯০০ পর্যটক ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ ১ম শ্রেণির লটারি ১৫ ডিসেম্বর, ঢাকার সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭–১৯ ডিসেম্বর শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো ‘কপ৩১’ জলবায়ু সম্মেলন সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা শ্রমিক অসন্তোষে ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, হাতছাড়া ২৫৪ মিলিয়নের অর্ডার
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

সেন্টমার্টিনে তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরলেন আটকে পড়া ৯০০ পর্যটক

ছবি: সংগৃহীত

তিন দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল। সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার (২২ নভেম্বর) সকাল থেকে এ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। এতে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার পথ খুলেছে।

রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি পর্যটকবাহী জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে করে দ্বীপটিতে যান ১ হাজার ৮৭০ জন পর্যটক।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, দ্বীপে আটকে থাকা ৯ শতাধিক পর্যটককে নিয়ে জাহাজগুলো বিকেল ৪টার দিকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। আবহাওয়া ও সাগরের পরিস্থিতি স্বাভাবিক থাকায় পর্যটকদের নিরাপদে পৌঁছানোর আশা করা হচ্ছে।

এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে গত বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এতে দেড় হাজারের বেশি পর্যটক দ্বীপটিতে আটকা পড়েন। পরে শনিবার কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে প্রায় ৬০০ পর্যটক কক্সবাজারে ফিরে আসেন।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার থেকে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, রোববার সকাল থেকে ৩ নম্বর সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এনএনবাংলা/