সাম্প্রতিক
রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস, সতর্ক পুলিশ হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস তিন দিন বন্ধ, চালু থাকবে জরুরি সেবা

ছবি: সংগৃহীত

চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনের মুখে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, চলমান পরীক্ষা এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম যথারীতি চালু থাকবে।

সোমবার রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিরাপত্তা জোরদার দেখা যায়। কয়েকজনকে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করতে দেখা গেলেও নিরাপত্তাকর্মীরা তাদের ভেতরে ঢুকতে দেননি। পরে জানা যায়, তাদের অনেকেই বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে অবগত ছিলেন না। কেউ সনদ সংগ্রহ করতে, আবার কেউ ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে ক্যাম্পাসে এসেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ ও চলমান পরীক্ষা ছাড়া অন্য কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তারা শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছেন।

এর আগে জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামেন চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। এ সময় তারা উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের অবরোধের কারণে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ তার দপ্তরে অবরুদ্ধ হয়ে পড়েন। সকাল ১০টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত তাকে দপ্তরে আটকে রাখেন আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের জন্য মূল ক্যাম্পাসের দাপ্তরিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়।

এনএনবাংলা/