সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়

ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। বুধবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই তথ্যের কথা জানায়।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি ফিলিং স্টেশনসহ সব ধরনের গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।

​গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০ এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকা, শ্যামলী, মিরপুর ৬০ ফিট এবং পীরের বাগ।

​মেরামত কাজ শেষ হওয়ার পরপরই পর্যায়ক্রমে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলে তিতাস কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এনএনবাংলা/ইএস