সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

রাজধানীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনা হ্রাস, মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং জাতীয় গ্রিডে বিদ্যুতের অপচয় রোধে ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-বাইক চলাচলের ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, অটোরিকশা চলাচলের জন্য রাজধানীর দুই সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক এসব তথ্য জানান।

ডিএনসিসি প্রশাসক জানান, প্রতিটি জোনে অটোরিকশা ও ই-বাইকের জন্য আলাদা রঙের ব্যবস্থা রাখা হবে। একটি এলাকায় হয়তো সবুজ রঙের যান চলবে, অন্য এলাকায় নির্ধারণ করা হতে পারে কমলা বা ভিন্ন কোনো রং। এর মাধ্যমে সহজেই বোঝা যাবে কোন যান কোন জোনের জন্য অনুমোদিত। রাজধানীর প্রতিটি জোনে এসব যানবাহনের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। নির্ধারিত সংখ্যার বাইরে নতুন করে কোনো রিকশা নিবন্ধনের সুযোগ থাকবে না।

শফিকুল ইসলাম খান আরও জানান, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় চারটি করে মোট আটটি জোন নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উত্তরে চারটি এবং দক্ষিণে চারটি জোন থাকবে। এই চারটি জোনে অটোরিকশা ও ই-বাইক পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ব্যবস্থাকে কার্যকর করতে প্রয়োজনীয় বিধি ও নীতিমালা তৈরির কাজ চলছে।

অটোরিকশার অবাধ চলাচলের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে একটি অটোরিকশা রাজধানী থেকে কুমিল্লা, দিনাজপুর কিংবা জয়পুরহাটের মতো দূরবর্তী এলাকায় চলে যেতে পারে। এ ধরনের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করে যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতেই জোনভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুতই এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

শফিকুল ইসলাম খান জানান, বর্তমানে যারা অটোরিকশা চালাচ্ছেন, তাদের বিষয়টিও নতুন ব্যবস্থার আওতায় বিবেচনা করা হবে। তার ভাষ্য, দেশের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা ঢাকায় এসে যাতে অতিরিক্ত যানজট সৃষ্টি না করে এবং নগরবাসীর চলাচলে বিঘ্ন না ঘটায়, সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি অটোরিকশাচালকদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টিও সামনে এসেছে। ফলে এটি কেবল চালকদের দাবি আদায়ের আন্দোলন, নাকি সরকারকে চাপ দেওয়ার উদ্দেশ্যে অন্য কোনো পক্ষের ভূমিকা রয়েছে সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

এনএনবাংলা/এফএস