তারেক রহমান সরকার চালাচ্ছেন না: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অবস্থা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টা ৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে হাসনাত আবদুল্লাহ দুই বাক্যের ফেসবুক পোস্টে ইংরেজিতে লেখেন, ‘Tarique Rahman is no longer running this government. The BNP government has been hijacked. (তারেক রহমান আর এই সরকার পরিচালনা করছেন না। বিএনপি সরকার হাইজ্যাক হয়ে গেছে)’
কোন প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ এই পোস্ট দেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এই পোস্ট দেওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।
এনএনবাংলা/এফএস
