সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলাটিকে বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, আবারও নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা।

নাহিদ ইসলাম আরও লেখেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এতটা উন্মাদ হতে পারেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এনসিপির পক্ষ থেকে এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

তবে কুষ্টিয়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, ছাত্রদল এ ঘটনার সঙ্গে জড়িত নয়। একই সঙ্গে কোনো নেতাকর্মী ব্যক্তিগতভাবে জড়িত থাকলে তার দায় সংগঠন নেবে না বলেও জানানো হয়েছে।

এনএনবাংলা/এফএস