সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে অনিয়ম চাপা দেওয়ার চেষ্টা হলে ‘অশনি সংকেত’: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা আড়াল করতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়ে থাকলে তা ‘অশনি সংকেত’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, তার বিরুদ্ধে করা ‘সাজানো মামলা’ প্রত্যাহার করতে হবে। তার ভাষ্য, আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি এবং এ-সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

ডা. শফিকুর রহমান বলেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই ঘটনার পর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আখতারুজ্জামান মূলত যাত্রী হয়রানি, প্রবাস থেকে দেশে ফেরা বাংলাদেশিদের প্রতি উপেক্ষা এবং তাদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন।

তিনি আরও বলেন, আখতারুজ্জামানের ভাষা কী ছিল, সেটি দেখা যেতে পারে। তবে তিনি যে বিষয়গুলোর প্রতিবাদ করেছেন, সেসবের ভুক্তভোগী ও সাক্ষী হিসেবে বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা রয়েছেন।

জামায়াত আমির বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে যদি আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে তা ‘অশনি সংকেত’। ভুক্তভোগী জনগণ বিষয়টি কোনো অবস্থাতেই মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।

এনএনবাংলা/