সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম

জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি’র মানববন্ধনে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করা হয়।

আন্তর্জাতিক তদন্তের দাবির প্রসঙ্গ

মানববন্ধনে নাহিদ ইসলাম বলেন, গুমের ঘটনার জন্য বিএনপি বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। কিন্তু এখন তারা দেশের বাহিনী দিয়েও এসব ঘটনার তদন্ত করতে দিচ্ছে না। একই সঙ্গে সরকার মানবাধিকার কমিশনকেও দুর্বল করেছে বলে অভিযোগ করেন তিনি।

গুমের ঘটনাগুলোর সঠিক তদন্ত নিশ্চিত করা এবং মানবাধিকার কমিশনকে কার্যকরভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। পাশাপাশি সাইবার আইন সঠিকভাবে প্রণয়নেরও দাবি জানান তিনি।

‘গণতান্ত্রিক মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি’

নাহিদ ইসলাম বলেন, সরকার জাতীয় সংসদকে কলুষিত করছে—এমন আইন সংসদে পাস করা হচ্ছে। গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য যে আন্দোলন করা হয়েছিল, তা এখনো প্রতিষ্ঠিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার মিরাজ শেখের গুমের কথা স্বীকার করে না। মানুষের মুখ থামিয়ে দেওয়া হচ্ছে। দমন-পীড়ন শুরু হয়েছে।’

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘ন্যাড়া বেলতলা একবার যায়, তারেক রহমান বারবার যায়।’

দুদক নিয়েও সরকারের সমালোচনা

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ২০০১-২০০৬ সালের সময়কার দুর্নীতির বিষয়গুলো নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করা উচিত। তার অভিযোগ, বর্তমান সরকার দুদককে ধ্বংস করে বিরোধীদলের পেছনে ব্যবহার করছে।

নাহিদ ইসলাম বলেন, ‘গণতন্ত্র, মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। নতুন স্বৈরাচার হচ্ছেন, তবে দেশের জনগণ তা হতে দেবে না। আন্দোলন করে নামিয়ে দেবে।’

এনএনবাংলা/