সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

পরিবহন খাতে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে: রিজভী

ছবি: সংগৃহীত

সড়কে যেকোনো ধরনের আইনবহির্ভূত তৎপরতা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নবগঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (ভারপ্রাপ্ত মহাসচিব) রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নতুন এই কমিটির মাধ্যমে সড়ক পরিবহনে দীর্ঘদিনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, আইনবহির্ভূত কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।

পরিবহণ খাতের আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে এ খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহণ ব্যবস্থাকে আইনসঙ্গত করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রয়োজন রয়েছে।

গত সময়ের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বে এলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে।

তিনি  বলেন, নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে সড়ক পরিবহন খাতের যে দুরবস্থা ও বেহাল দশা তৈরি হয়েছে, সেখান থেকে দেশের মানুষকে একটি নতুন ব্যবস্থাপনা দেওয়া সম্ভব হবে। এতে মানুষের আস্থা বাড়বে, তারা নিরাপত্তা বোধ করবে এবং যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বস্তি আসবে।

এনএনবাংলা/এফএস