আবারও মেসি–জাদু , জোড়া গোলে মায়ামির দাপুটে জয়

জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাবের হয়ে জাদু দেখিয়েই যাচ্ছেন লিওনেল মেসি। এবার চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জেতালেন তার দল ইন্টার মায়ামিকে।
মেজর লিগ সকারে (এমএলএস) বাংলাদেশ সময় রোববার আটলান্টা ইউনাইটেডের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ফ্লোরিডার দলটি। বিরতির ঠিক আগে, প্রথমার্ধের শেষ মিনিটে জার্মান বের্তারামি গোল করেন দলকে এগিয়ে নেন। ডি বক্সে লুইস সুয়ারেজকে বল দেন মেসি। গোলমুখে উঁচু করে দেওয়া সুয়ারেজের পাস হেডে লক্ষ্যভেদ করেন বের্তারামি। এটি ছিল এমএলএসে তাঁর প্রথম ২৬ ম্যাচে নবম গোল।
ম্যাচের ৫৬ ও ৬০তম মিনিটে গোল করেন মেসি। আসরে আর্জেন্টাইন কিংবদন্তির গোল হলো ২৪টি। মেসির প্রথম গোলে অ্যাসিস্ট করেন বে বেরতেরামে। আর দ্বিতীয় গোলে সহায়তা করেন সুয়ারেজ। গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এমএলএস ইতিহাসে জোসেফ মার্তিনেজের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন মৌসুমে অন্তত ২৫টি করে গোল করলেন এই কিংবদন্তি। ক্যারিয়ারে ৩৯ বছর বয়সীর এটি ৯৩৬তম গোল।
এ মৌসুমে মেসির মোট গোল অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) দাঁড়িয়েছে ৪০। ২০১৯ সালে লস অঅ্যাঞ্জেলসের হয়ে কার্লোস ভিলা ৪৯টি গোল অবদান রেখে যে রেকর্ড গড়েছিলেন, তা থেকে মাত্র ৯টি অবদান পিছিয়ে আছেন মায়ামির এই তারকা। রেকর্ড ভাঙার জন্য তাঁর সামনে এখনও চারটি ম্যাচ বাকি। ড্যানিয়েল সেন্ট ক্লেয়ার দুটি দুর্দান্ত সেভ করলেও ক্লিন শিট ধরে রাখতে পারেননি। ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ফাফা পিকল্ট। সেপ্টেম্বরের শুরুতে নিজেদের মাঠে ইন্টার মায়ামির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল আটালান্টা। এবার হার এড়াতে পারেনি।
এনএনবাংলা/এনজেড
