সাম্প্রতিক
Skip to content

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আগুনে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নিহতদের সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং নিহত পর্যটকদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।

এনএনবাংলা/এফএস